বলিউড

Gauahar Khan : পুত্র সন্তানের নাম ঘোষণা গওহর খানের, সন্তানের ছবি প্রকাশ্যে আনায় শুভেচ্ছার বন্যা নেট মহলে

গত ১০ মে সন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল তথা অভিনেত্রী গওহর খান ( Gauahar Khan)। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ৪০ ছুঁই ছুঁই গওহর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লিখেছেন, “আমাদের ছেলে হয়েছে। এই সুন্দর পৃথিবীতে আমাদের খুশি থাকার কারণের আগমন হয়েছে। ১০ মে সে পৃথিবীতে এসেছে। আমাদের বোঝাতে এসেছে খুশির প্রকৃত অর্থ কী? সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বাবা-মা জইদ ও গওহরের তরফে সবাইকে অনেক অনেক ভালবাসা।”

এবার সেই সন্তানের নাম রাখার পালা। সদ্য, ছেলের ছবি পোস্ট করেন স্বামীর সঙ্গে। ২০২০ সালে পেশায় নৃত্যপ্রশিক্ষক জ়ায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর। এর দুই বছর পরেই সন্তানসম্ভবা হন। অবশেষে পুত্র সন্তানের জন্ম দেন। সম্প্রতি, ছেলের ছবি দিয়ে নাম প্রকাশ করেন গওহর খান।

এদিন স্বামী ও সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রকাশ্যে আনলাম আমাদের সন্তানের নাম। ওর জন্মের এক মাস পর ওর নাম প্রকাশ্যে আনলাম আমরা, মাশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভালোবাসা দেওয়ার জন্য, ওকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমাদের ছোট্ট জানের জন্য দয়া করে আমাদের প্রাইভেসি বজায় রাখতে দেবেন। ওর ভালোবাসা নেবেন।’ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জেহান (Zehaan).

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ গওহর। প্রায় সময় বিভিন্ন মুমেন্ট এর ছবি ভিডিও পোস্ট করেন। মা হওয়ার পর ওজন কমিয়েও ছবি পোস্ট করেন ও ডায়েট লেখেন। একটা সময় মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন তিনি, ২০০৬ সালে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং, পরবর্তীতে বলিউডে পা রাখেন।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026