বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। ভারতেও পড়েছে তার ছায়া। ইতিমধ্যে বেশ কয়েকজনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদসংস্থা। এই পরিস্থিতিতে এসে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে।
বর্তমানে রাজ্যের দুটি হাসপাতালে করোনা সংক্রান্ত চিকিৎসা করা হয়। তবে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজই যথেষ্ট নয়, করোনার সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিন দুয়েক আগে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতালগুলোকে এমন পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়, যাতে তারা নিজেরাই করোনা আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারে।
আরও পড়ুন : রাহুল ও সনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত, কটাক্ষ বিজেপির
বৃহস্পতিবার দেখা যায়, করোনা মোকাবিলায় প্রস্তুত রাখতে বিশেষ মাস্ক, দস্তানা ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তৈরী রাখা হয়েছে আইসোলেশন বিভাগকেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। করোনা মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…