বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল Maruti Suzuki Alto। এই Alto 800 গাড়ি রীতিমত দেশীয় মার্কেটে রমরমিয়ে ব্যবসা করেছে। তবে এই সেগমেন্টে কিছুদিন একাধিপত্য বিস্তার করেছিল Tata Punch। তবে Alto 800 গাড়ির আপডেটেড ভার্সন এই Punch কেও টেক্কা দেবে।
Maruti Alto 800 ভারতের অন্যতম সফল গাড়ি। মারুতির এই গাড়িটি শুধু সস্তাই নয় সবচেয়ে ভালো মাইলেজ দেয়। তাই মধ্যবিত্ত পরিবারের কাছে ব্যাপক জনপ্রিয় এই গাড়ি। এই নতুন গাড়িতে ৭৯৬ সিসির BS6 ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পাবেন। মাইলেজের কথা বললে, এটি পেট্রোলে ২২.০৫ কিমি/লিটার এবং সিএনজিতে ৩১.৫৯ কিমি/কেজি মাইলেজ দেবে। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এতে আধুনিক প্রযুক্তি পাবেন।
এই গাড়িতে নতুন হেডল্যাম্প এবং টেল ল্যাম্পের সাথে একটি আকর্ষণীয় লুক পাবেন। এর সাথে, এতে স্পোর্টি ফ্রন্ট গ্রিল বাম্পার পাবেন। এই গাড়িতে Android Auto সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কিলেস এন্ট্রি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ, ব্যাক পার্কিং সেন্সর এবং EBD সহ ABS এর মতো বৈশিষ্ট্য পাবেন। এই গাড়িটি ৩ টি ট্রিমে পাওয়া যাবে। এই গাড়ির দাম ২.৯৪ লাখ টাকা থেকে শুরু হবে। আগের তুলনায় এই গাড়ির দাম ২২,০০০ টাকা ২৮,০০০ টাকা বেশি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…