সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ভিপন রাজ’ নামের একটি অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে, যা নেটজনতার একাংশকের রীতিমতো নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই। উল্লেখ্য, এই ভিডিওতে নববধূকে পাত্তাই দিল না বর।কান্ড দেখে মজা পাওয়ার পাশাপাশি একাংশ পরামর্শ দিয়েছেন নতুন বরকে।
ভাইরাল হওয়া ভিডিওতে বিয়ের আসরেই নববধূকে উপস্থিত নিমন্ত্রিতদের সামনেই তুমুল নাচতে দেখা গিয়েছে। ‘সাঁইয়া সুপারস্টার’এর তালেই বরকে দেখিয়ে নাচ্ছিলেন তিনি। বরকে সামনে বসিয়েই স্টেজের উপর উল্লেখ্য গানের তালে তাল মিলিয়েছিলেন তিনি। তবে নাচের সময় অন্যদিকে মুখ ফিরিয়ে বসেছিল বর। আর সেই ঝলক নজর এড়ায়নি ক্যামেরার। এরপর তাদেরই পরিবারের কোন এক সদস্য এসে বরকে উঠে দাঁড় করায় এবং বউয়ের সাথে তাল মেলানোর পরামর্শ দেয়। আর এই দৃশ্য যে নেটজনতার একাংশের মোটেই পছন্দ হয়নি, তা তাদের মন্তব্য দেখেই বোঝা গিয়েছে। খুব সম্ভবত বিয়ে বাড়িতে অন্য কারোর সাথেই কথা বলছিলেন তিনি, সেই কারণেই ঐ মুহূর্তে নাচের দিকে একেবারেই মনোযোগ দিতে পারেননি বর। তবে নতুন বউয়ের প্রতি বরের এই আচরণ যে অনেকেরই পছন্দ হয়নি তা স্পষ্ট।
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…
The critically acclaimed comedy-drama Marty Supreme is set to arrive on HBO Max on April…
Simone Ledward-Boseman, widow of Black Panther star Chadwick Boseman, is sharing heartfelt memories of their…
Chuck Norris, the martial artist and action star best known for Walker, Texas Ranger and…
Peacock has officially renewed Nelly and Ashanti: We Belong Together for a second season. The…
Country superstar Tim McGraw is officially headed to the Country Music Hall of Fame. The…