ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bike News: ভারতে লঞ্চ হয়েছে নতুন Jawa 42 FJ, দাম শুরু হচ্ছে মাত্র ১.৯৯ লক্ষ টাকা থেকে

ভারতের শীর্ষস্থানীয় টু হুইলার নির্মাতা কোম্পানি Jawa Yezdi তার ৩৫০ জাওয়া সিরিজ FJ42 এর একটি নতুন মডেল লঞ্চ করেছে ভারতের ভাই প্রেমীদের জন্য। এই নতুন মডেলটি পাওয়া যাবে ছটি আলাদা আলাদা ভেরিয়েন্টে। ভারতে এই মডেলের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে মাত্র ১.৯৯ লক্ষ টাকা। আগ্রহী গ্রাহকরা এখন দেশব্যাপী অনুমোদিত ডিলারশিপে গিয়ে মোটরসাইকেলটি প্রি-বুক করতে পারবেন। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও করতে পারবেন আপনারা।

কি কি থাকবে এই বাইকে

আপনারা নতুন লঞ্চ হওয়া এই মোটরসাইকেলটি দেখতে পাবেন একেবারে নতুন স্টাইল স্টেটমেন্টে। আগের থেকে এই মোটরসাইকেল অনেক বেশি উন্নত হয়েছে। এটি এখন একটা অত্যন্ত উন্নত লুক এবং ফিল পেয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি রাউন্ড এলইডি হেডলাইট সেটআপ, মসৃণ টার্ন ইন্ডিকেটর, এবং নজরকাড়া অ্যালয় হুইল সম্বলিত একটি ডুয়াল গ্র্যব হ্যান্ডেল। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৩৪ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৮.৭ bhp শক্তি উৎপন্ন করতে পারে এবং ২৯.৬ nm সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। Jawa 350 এর সাধারণ মডেলের তুলনায় কিছুটা বেশি পাওয়ার পাবে এই বাইকটি। এই বাইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেগমেন্টের প্রথম ৬ স্পিড গিয়ার বক্স।

আর কোন কোন ফিচার থাকবে এই বাইকে?

এই নতুন বাইকের ব্যবহার করা হয়েছে একটি নতুন সাসপেনশন সেটআপ। এই বাইকের সামনের দিকে একটি টেলিস্কোপিক ফর্ক যুক্ত করা হয়েছে। অন্যদিকে পিছনের দিকে রাখা হয়েছে ডুয়াল শক অ্যবজরবার। এছাড়াও এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ফিচারটি রয়েছে। আগ্রহী গ্রাহকরা স্পোক অথবা অ্যালয় হুইল বিকল্প বেছে নিতে পারেন এই বাইকের। প্রতিদ্বন্দ্বীদের কথা বলতে গেলে এই বাইকটি Royal Enfield Classic 350 বাইকের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026