নিউজ

সিএএ নিয়ে নতুন পদক্ষেপ গেরুয়া শিবিরের

নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনের জন্য ভারতীয় জনতা পার্টি ৫ ই জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবে। “ঘর ঘর অভিযান” নামের এই প্রকল্পে দলীয় সভাপতি অমিত শাহ সহ আরও ৪২ জন বিজেপি নেতারা অংশগ্রহণ করবেন।

এটির জন্য একটি টোল-ফ্রি নম্বরও দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ যে সিএএ সমর্থন করছেন তা রেজিষ্ট্রেশন করতে পারে। এই প্রচারে বিভিন্ন জায়গায় দলের বিভিন্ন নেতারা দায়িত্বে আছেন। যেমন অমিত শাহ দিল্লীতে, জে পি নড্ডা গাজিয়াবাদে, রাজনাথ সিং তাঁর নির্বাচনী এলাকা লখনউয়ে, নীতিন গডকরি নাগপুরে, এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড় এবং নির্মলা সীতারমন থাকবেন বেঙ্গালুরু ও জয়পুরে। শুধু এনারাই নন রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, রমেশ পোখরিয়াল এবং ধর্মেন্দ্র প্রধানসহ অন্যান্য শীর্ষ নেতারাও এই প্রচারে অংশ নেবেন।

আরও পড়ুন : ‘হিন্দুস্তান তেরে টুকরে করেঙ্গে’ এরকম কথা বলা লোকেদের জেলে ভরা উচিত : অমিত শাহ

দেশজুড়ে সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দেখে গেরুয়া শিবির এমন পদক্ষেপ নিয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার এবং নমো অ্যাপে “ভারত সিএএ সমর্থন করে” এটি চালু করেছেন।

বিরোধী দলনেতারা প্রথম থেকেই সিএএ এর বিরুদ্ধে।সংসদে সিএবি পাস হওয়ার পরে, সোনিয়া গান্ধী এটিকে দেশের সাংবিধানিক ইতিহাসে “অন্ধকার দিন” হিসাবে উল্লেখ করেছিলেন এছাড়া কংগ্রেসের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন তিনি সংবিধানের সাথে খেলছেন। এতে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026