আজকাল ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে প্রভাব বেড়ে গেছে দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রির। একের পর এক হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। তবে বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বলার দরকার পড়ে না যে এই সিনেমায় রয়েছেন বলি প্রেমের জনক শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলে দিয়েছে। আট থেকে আশি সকলেই সিনেমা হলের সামনে ভিড় করছেন এই সিনেমা দেখার জন্য। বলা যেতে পারে, এই সিনেমা নতুন করে গোটা বলিউড ইন্ড্রাস্ট্রির মানদন্ড হয়ে উঠেছে।
আপনাদের জানিয়ে রাখি, ছবি রিলিজের প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করে এই সিনেমা। দ্বিতীয় দিনে এই সিনেমার সংগ্রহ ৫৩ কোটি টাকা। তৃতীয় দিনে, ছবিটি হিন্দিতে ৬৬ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলেগুতে ৩.৫ কোটি টাকা আয় করে। এই অ্যাটলির ফ্লিম যেন জাগিয়ে তুলছে গোটা দেশকে। ফিল্মের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্টের মতে, জওয়ান দুই দিন পর বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪০.৪৭ কোটি টাকা আয় করেছে। তারা আগে দাবি করেছিল যে ছবিটি বিশ্বব্যাপী উদ্বোধনী দিনে ১২৯.৬ কোটি টাকা আয় করেছে।
জওয়ান ২০০ কোটির ক্লাবে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ৩ দিন। পাঠান ও গদর ২ এর এই ২০০ কোটি ক্লাবে পৌঁছাতে সময় লেগেছিল যথাক্রমে ৪ দিন ও ৫ দিন। এই সিনেমা নিয়ে ব্যাপক উৎসাহ জেগেছে বলি প্রেমীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি এতে অসাধারণ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নথারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…