জাওয়া কোম্পানির বাইকের রাজত্বের অবসান ঘটাতে ভারতের বাজারে চলে এসেছে নতুন রয়েল এনফিল্ড বাইক। শক্তিশালী ইঞ্জিন নিয়ে ভারতের বাজারে এন্ট্রি নিয়েছে এই বাইক। দেশের শীর্ষস্থানীয় পারফর্মেন্স বাইক প্রস্তুতকারক সংস্থা রয়েল এনফিল্ড অবশেষে ভারতের অভ্যন্তরীণ বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের বিখ্যাত বুলেট ৩৫০ এর পরবর্তী মডেল। এই বাইকে আপনারা নতুন নতুন বৈশিষ্ট্য দেখতে পাবেন। এছাড়াও এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি শক্তিশালী ইঞ্জিন। ভারতের বাজারে সম্প্রতি এই বাইকের একটা দারুন চাহিদা দেখা যাচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি নতুন শক্তিশালী ইঞ্জিনসহ নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ ভারতের বাজারে এসেছে। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ৩৪৯ সিসি ক্ষমতার একটি সিঙ্গেল সিলিন্ডার লং স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৬১০০ আরপিএম গতিতে প্রায় ১৯.৯ বিএইচপি পাওয়ার আউটপুট করতে পারে। এছাড়াও ৪,০০০ আরপিএম গতিতে ২৭ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনটি ফাইভ স্পিড গিয়ারবক্স দিয়ে সজ্জিত।
নতুন ডিজাইনের বাইকের কথা বললে এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর হ্যান্ডেল বার এবং ডিজিটাল এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। বুলেটের মিলিটারি ভেরিয়েন্ট একটি এন্ট্রি লেভেল মডেল এবং এই বাইকের সাথে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ড্রাম ব্রেক পাচ্ছেন। এই বাইকের দাম হতে চলেছে ১.৭৩ লক্ষ টাকা থেকে ২.১৫ লক্ষ টাকার মধ্যে। JAWA এবং HONDA কোম্পানির বাইককে কড়া টক্কর দিতে চলেছে এই বাইক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…