ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : নতুন জুতো পরলে অনেকেরই পায়ে ফোস্কা পড়ে। নতুন জুতো পরে কয়েক ঘন্টা হাটলেই পায়ে ফোস্কা পড়ে। একবার ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা চলা করাটাই মুশকিল হয়ে পড়ে। এই অবস্থায় ঘরোয়া কয়েকটি উপায়ে চটপট ফোস্কা সারিয়ে তোলা যায়। দেখে নিন এমনই কিছু উপায়-
১. নতুন জুতোর ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার উপরে একটু মধু ঘষে নিন। দেখবেন ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।
২. নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে ফোস্কা পড়ার চান্স অনেকটাই কমে যাবে।
৩. জুতোর যে জায়গা গুলো শক্ত, অর্থাৎ যে জায়গা গুলোর জন্যে ফোস্কা পড়তে পারে সেই জায়গা গুলোতে একটু ভেসলিন লাগিয়ে রাখুন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি অনকেটাই কমে যাবে। এছাড়া জুতোর শক্ত জায়গায় টেপ দিয়ে স্পঞ্জও লাগাতে পারেন, তাতেও ফোস্কা পড়ার ঝুঁকি কমবে।
৪. ফোস্কার জায়গায় অ্যালোভেরার জেল লাগান, এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৫. সামান্য জলের সঙ্গে কিছুটা আটা গুলে থকথকে অবস্থায় ফোস্কার উপর লাগান। এতে ফোস্কা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৬. ফোস্কা পড়লে ভুলেও সেই ফোস্কা ফাটিয়ে দেবেন না। আর ভুল করে যদি ফেটেও যায়, সেখানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রাখবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…