টেক বার্তা

১ লিটার পেট্রোলে ৬৪ কিমি চলবে নতুন স্টাইলিশ Honda Shine 125, জেনে নিন বাইকের সমস্ত স্পেসিফিকেশন

ভারতীয় বাজারে বাইক কেনার সময় অনেকেই মাইলেজ এবং পারফরম্যান্সের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে থাকেন। এই দিক থেকে Honda Shine 125 একটি চমৎকার বিকল্প হতে পারে। এটি শুধু ভালো মাইলেজই দেয় না, বরং এর পারফরম্যান্সও অসাধারণ। এমনকি এই বাইক টক্কর দিয়ে থাকে বাজেট বাইকের রাজা Hero Splendor বাইকের সাথে। এই বাইক সমন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং পারফরম্যান্স

Honda Shine 125 বাইকে রয়েছে একটি ১২৩.৯৮ সিসির শক্তিশালী ইঞ্জিন, যা ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে মিলিত। এই ইঞ্জিনটি ৭৫৮০ rpm-এ ১৯.৪২ bhp শক্তি এবং ৬২৬০ rpm-এ ১৬.৫৮ nm টর্ক উৎপন্ন করে। এটি বিশেষভাবে দীর্ঘ দূরত্বের রাইডিংয়ের জন্য উপযোগী।বাইকটির পারফরম্যান্স আপনাকে হতাশ করবে না, বিশেষ করে যদি আপনি একটি লাভজনক এবং নির্ভরযোগ্য বিকল্প খুঁজছেন। এছাড়া এই বাইকটি ৬৪ কিমি প্রতি লিটারে মাইলেজ প্রদান করে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য এবং দীর্ঘ যাত্রার জন্য অত্যন্ত সুবিধাজনক। বাইকটির ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, রাইডারের চিন্তাকে কমিয়ে দেয়, কারণ আপনাকে বারবার পেট্রোল ভরতে হবে না।

বাইকের স্পেসিফিকেশন ও দাম

Honda Shine 125 এর ডিজাইনও বেশ আকর্ষণীয়। এটি ৬ টি ভিন্ন রঙের বিকল্পে উপলব্ধ, যা বিভিন্ন রাইডারের শখ অনুযায়ী নির্বাচন করা যেতে পারে। নিরাপত্তার জন্য, বাইকটিতে একটি সিংগেল চ্যানেল ABS সিস্টেম এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে, যা রাইডিংকে আরও নিরাপদ করে তোলে। জানিয়ে রাখি, হরিয়ানার গুরগাঁওয়ে Honda Shine 125-এর এক্স-শোরুম মূল্য প্রায় ৮৮,৫৭৯ টাকা। তবে, ভারতের বিভিন্ন শহরে এই বাইকের দাম কিছুটা ভিন্ন হতে পারে। সঠিক দাম জানার জন্য আপনার নিকটস্থ শোরুমে যাওয়া দরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026