নিউজ

শিক্ষক নিয়োগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে SSC

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর শিক্ষক হওয়ার স্বপ্ন চোখে প্রশিক্ষণ নেওয়া শিক্ষিত যুবক যুবতীরা অপেক্ষা করছেন। নতুন সরকারের ৯ বছর হয়ে গেলেও একবার শিক্ষক নিয়োগ হলেও, উচ্চ প্রাথমিকে আইনি জটিলতার কারণে এখনও তা সম্পূর্ণ হয়নি। এরই মাঝে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের জন্য খুশির খবর নিয়ে এল রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতো শিক্ষক নিয়োগে পরিবর্তন আনতে চলেছে এসএসসি।

বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়ে দিয়েছে, আগামী শিক্ষক নিয়োগে একাদশ – দ্বাদশ, নবম – দশম ও উচ্চ প্রাথমিক স্তরে একটিই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পত্রে নির্দিষ্ট বিষয়ের সঙ্গে মাতৃভাষা ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী নিয়োগে কোনও ইন্টারভিউ দিতে হবে না পরীক্ষার্থীকে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন চাকরিপ্রার্থী যুবক যুবতীরা। তবে সব ক্ষেত্রেই শিক্ষকতার প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

গতবার, একাদশ-দ্বাদশ, নবম-দশম ও উচ্চ প্রাথমিকে পৃথক পৃথক পরীক্ষা দিতে চাকরিপ্রার্থীদের। একাদশ – দ্বাদশ ও নবম – দশমে নিয়োগ সম্পূর্ণ হলেও উচ্চ প্রাথমিকে নিয়োগ আটকে যায় আইনি জটে। সেখান থেকে শিক্ষা নিয়েই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এমন দাওয়ায় দেন শিক্ষামন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026