আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার।
সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor Plus ভ্যারিয়েন্ট ব্যাপক জনপ্রিয়। আর হবে নাই বা কেন? এই বাইকটির এক্স শোরুম মূল্য মাত্র ৭০ হাজার ৭৯০ টাকা। সবকিছু মিলিয়ে বাইকটির অন রোড মূল্য ৮৪ হাজারের কাছাকাছি। এই Hero Splendor Plus বাইকে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৮.০২ ph পাওয়ার এবং ৮.০২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে সামনে এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। শুনে অবাক লাগলেও বিভিন্ন প্রিমিয়াম বাইকের মত এই বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাজেট মূল্যের বাইকটি এক লিটার পেট্রোলে ৮০.৬ কিলোমিটার অব্দি যেতে পারে।
এছাড়া এই বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করছে কোম্পানি। এই নতুন আপডেট বাইরে থেকে করানো গেলেও কোম্পানি এটি করে দিতে চাইছে। আসলে শীতকালে দৃশ্যমানতা কম থাকায় সেই সমস্যা সমাধান করতে কোম্পানি এবার উভয় ইন্ডিকেটরের কোয়ালিটি আপডেট করছে। এই আপডেট এলে ঘন কুয়াশার মধ্যেও বোঝা যাবে সামনে বাইক যাচ্ছে। এই নতুন Hero Splendor Plus যে ব্যাপক জনপ্রিয়তা পাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাইক লঞ্চ হয়ে গেলে ব্যাপক প্রতিযোগিতায় পড়বে Honda Shine বা Bajaj Plantina।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…