অফবিট

বাড়ির নতুন বউ শ্বশুরবাড়িতে এসে সারা গ্রামে প্রায় ২৫০ টি শৌচাগার বানালেন এক বছরে

শ্রেয়া চ্যাটার্জি : ২১ বছর বয়সী কমল বিয়ের পরে উত্তর প্রদেশের একটি গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে দেখে সারা গ্রামে একটাও শৌচালয় নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনো সময়ে গ্রামের মহিলাদের বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে শৌচ করতে যেতে হয় , যা মহিলাদের কাছে খুবই লজ্জাজনক। কিন্তু কমল বিয়ের এক বছর পর গ্রামে ২৫০ টি শৌচালয় তৈরি করেছে।

আসলে গোটা গ্রাম কুসংস্কারাচ্ছন্ন, তাদের মতে ঘরের সংলগ্ন শৌচালয় থাকা উচিত নয়, তাই তারা বাইরে গিয়ে শৌচ করে। কিন্তু কমল গোটা গ্রামবাসীকে বুঝিয়েছে, যে এইভাবে আর যদি শৌচ করা হয় তাহলে জীবাণু ছড়ায়। যাতে গ্রামের লোকেদের নানান রকম রোগ হওয়ার আশঙ্কা থাকে। তার এই কথা সকলে শোনেন এবং সকলের মিলিত প্রয়াসে গ্রামের প্রধান চাহাত রাম গ্রামে শৌচালয় তৈরি করান, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনে।

আরও পড়ুন : হোলির রঙে সেজে উঠবে গোটা দেশ, দেখেনিন কোথায় কি নামে পালিত হয় হোলি

কমল এবং তার শাশুড়ি মা ও বাড়ির অন্যান্য মহিলারা হাতে হাত মিলিয়ে তাদের এই প্রয়াসকে স্বাগত জানাচ্ছে। শুধু তাই নয় তার গ্রামের মেয়েদের পড়াশোনা শেখানোতেও উদ্যোগী হয়েছেন। তাদের পিরিয়ড চলাকালীন তাদেরকে স্যানিটারি ন্যাপকিন ও দেওয়া হয়।

আরও পড়ুন : গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি

ভারতবর্ষের এমন অনেক গ্রাম আছে যেখানে এখনো শিক্ষার আলো পৌঁছাতে পারেনি। কুসংস্কারের আঁধারে এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। কমল এর মতন এমন মেয়ের প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন। একজনের উদ্যোগে যাতে গোটা গ্রাম কুসংস্কারের অন্ধকার থেকে বেরোতে পারে এবং এই ভাবেই একটু একটু করে গড়ে উঠবে স্বচ্ছ ভারত।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026