রয়েল এনফিল্ডের ডানা ছাঁটতে ভারতে আসছে নতুন YAMAHA RX 100, শক্তিশালী ইঞ্জিন নিয়ে প্রবেশ করবে ভারতীয় বাজারে

এবারে রয়াল এনফিল্ডের ডানা কাটতে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে একেবারে নতুন লুকের yamaha RX100। শক্তিশালী ইঞ্জিন নিয়ে খুব শীঘ্রই বাজারে প্রবেশ করবে এই বাইকটি। একটা দীর্ঘ সময় ধরে তরুণদের কাছে প্রথম পছন্দ ছিল এই বাইকটি। এই বাইকটি ৯০ এর দশকে ছিল শিশুদের একমাত্র স্বপ্ন। তারপর হঠাৎ করেই এই বাইকের প্রোডাকশন বন্ধ করে দেয় yamaha কোম্পানিটি। তারপরে প্রায় তিন দশক পেরিয়ে গেছে। এত বছর পর আবারো নতুন ভূমিকায় আসতে চলেছে এই বাইক। আপনাদের জানিয়ে রাখি, এশিয়ার মার্কেটে ইতিমধ্যেই এই বাইকটি প্রবেশ করবে বলে জানা যাচ্ছে

৯০ এর দশকের নস্টালজিয়া নিয়ে এই বাইকটি আসলেও একেবারে পুরনো স্টাইলে এই বাইক কিন্তু আসবে না। এই বাইকে আপনারা ২ স্ট্রোক ইঞ্জিন দেখতে পেতেন সেই সময়। কিন্তু এখন এই বাইকে আপনারা পাবেন নতুন BS 6 ইঞ্জিন। এই ইঞ্জিনটি হতে চলেছে ২০০ সিসি ক্ষমতার এবং একেবারে আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে এই ইঞ্জিন। জানা যাচ্ছে ১২৫ সিসি ইঞ্জিনের সাথেও একটি ভেরিয়েন্ট বের করবে ইয়ামাহা। মূলত, রয়েল এনফিল্ড এর সঙ্গে প্রতিযোগিতা করতে বাজারে আসছে এই বাইক। এমনিতেই ভারতের রাস্তায় ইয়ামাহা কোম্পানির বাইকের একটা রাজত্ব রয়েছে। সেই জায়গায় রেট্রো ডিজাইনের বাইক যদি yamaha আনতে পারে, তাহলে রয়েল এনফিল্ড এর বাজার অনেকটাই শেষ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু প্রশ্নটা হল কবে আসবে এই বাইক? সূত্রের খবর অনুযায়ী ২০২৫ সালের শেষ দিক নাগাদ এই বাইকটি চালু হতে পারে। তবে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আপনাকে এই বাইকের জন্য। তবে যদি ২০২৫ সালে এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ হয় তাহলে কিন্তু একেবারেই জারিজুড়ি শেষ হয়ে যাবে রয়াল এনফিল্ডের। এখন দেখার বিষয় এই yamaha বাইকটি আগামী সময়ে ভারতের বাজারে কতটা জনপ্রিয়তা পায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026