নিউজ

‘এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৮০ কোটির সম্পত্তি, যার সিংহভাগই বাংলা থেকে’, জানাল রেল

জাতীয় নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে দেশ। রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধতার আগুন ছড়িয়ে পড়েছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভারতের কোণায় কোণায়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহে পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র। নাগরিকত্ব সংশোধনী আইনে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আগুন জ্বললেও সরকারি সম্পত্তি লক্ষ্য করে ভাঙচুর ও বিক্ষোভ মূলত পূর্ব ভারতেই সীমাবদ্ধ ছিল। তার মধ্যে আন্দোলনের সূচনা ভূমি অসমে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য। নাগরিকত্ব আইনের প্রতিবাদে পূর্ব ভারতে মূলত রেলকে লক্ষ্য করে তান্ডব চালায় বিক্ষোভকারীরা। ক্ষতিগ্রস্ত হয় পূর্ব ও উত্তর-পূর্ব রেলের ব্যাপক সম্পত্তি। সমস্ত হিসেব নিকেশ শেষ ভারতীয় রেল তুলে ধরলো সেই ক্ষয়ক্ষতির খতিয়ান।

আরও পড়ুন : দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই CAA-র সমর্থনে ট্যুইটারে প্রচার শুরু প্রধানমন্ত্রীর

ভারতীয় রেলের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এদিন তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তিনি জানান, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলা তান্ডবে ভারতীয় রেলের ক্ষতি হয়েছে প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তি। যার মধ্যে মাত্র ১০ কোটি উত্তর পূর্ব রেলের সম্পত্তি। বাকী ৭০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত সম্পত্তি পূর্ব রেলের অংশ।’ এই ক্ষতিগ্রস্ত সম্পত্তির সিংহভাগই যে বাংলার মানুষের জন্য হয়েছে তা স্পষ্ট বোঝা গিয়েছে তাঁর বক্তব্যে।

যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, আন্দোলনে নেমে সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার উদ্দেশ্যে বিধানসভায় বিল পাস করিয়েছেন তৃণমূল নেত্রী। অথচ এই বিক্ষোভকারীদের বেলায় অদ্ভূত ভাবে নীরব তিনি। মুখ্যমন্ত্রীর মদতেই এই বিক্ষোভ সংগঠিত হয়েছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026