জীবনযাপন

মহিলাদের স্তন ক্যানসারের সংখ্যা বাড়ছে, আপনি পরীক্ষা করতে দেরি করছেন না তো?

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মহিলাদের একটি জটিল রোগ হল এই স্তন ক্যান্সার। বর্তমান যুগে বেশীর ভাগ মহিলাদের স্তন ক্যান্সার এর শিকার হতে হয়।

দেশজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর মাসকে বলা হয়। স্তন ক্যান্সার পরীক্ষা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যামোগ্রাম। স্ক্রীনিং ম্যামোগ্রাম হল বর্তমান সময়ের একটি বিশেষ আলোচিত পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার আগেই স্তন ক্যান্সারকে পর্যবেক্ষণ করা যায়। যত তাড়াতাড়ি আমরা স্তন ক্যান্সারকে শনাক্ত করতে পারবো ঠিক ততো তাড়াতাড়ি চিকিৎসা পদ্ধতির সাহায্যে আমরা এই রোগ নিরাময়ের উপায় বের করতে পারবো।

ম্যামোগ্রাম কাকে বলে?

স্তনের এক বিশেষ ধরনের এক্সরে কে বলা হয় ম্যামোগ্রাম। এর মাত্রা একদম অল্প হয়।
শুধু ক্যানসারই নয় অন্যান্য রোগ নির্ণয়েও এই পরীক্ষা করা যেতে পারে।

ম্যামোগ্রাম দু’রকমের হয়–

১) প্রচলিত ফিল্ম স্ক্রিন- এটি ধীর গতির

২) ডিজিটাল ম্যামোগ্রাম- এটি দ্রুত গতি সম্পন্ন হয়। আর এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার নির্ণয় করা সম্ভব।

#আমেরিকান ক্যানসার সোসাইটির নির্দেশনা অনুযায়ী–

১) যেসব মহিলাদের বয়স ৪০ থেকে ৪৯ বছর তাদের এক বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।

২) যাদের বয়স ৫০ থেকে ৫৯ বছরের মধ্যে তারা দুই বছরে একবার ম্যামোগ্রাম করাতে পারেন।

৩) যাদের বয়স ৭০ বছরের উর্ধ্বে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাম করাতে পারেন।

# ম্যামোগ্রাম পদ্ধতিতে স্তনের উচ্চতা এবং গঠন অনুযায়ী একটি প্লাস্টিক প্লেটের উপর স্তনটি বসানো হয় ।দ্বিতীয় একটি প্লেট ব্যবহার করে স্তনের ওপর থেকে চাপ সৃষ্টি করা হয়। ফলে স্তন কোষ প্লেটের মাঝখানে ছড়িয়ে পড়ে ।
প্রতিটি স্তনের ক্ষেত্রে মোট চারটি এক্সরে নেওয়া হয়। দুটি পাশ থেকে এবং দুটি ওপর থেকে।
মোটামুটি দশ মিনিট ধরে এই পরীক্ষা করা হয়ে থাকে। এবং স্তনে সামান্য কিছু সমস্যা যদি থেকে থাকে তবে তা এই এক্সরেতে ধরা পড়ে যায়। এই এক্সরেটি করার সময় সামান্যতম যন্ত্রণা অনুভূত হতে পারে। তবে পিরিয়ডের শেষে যদি এই পরীক্ষাটি করা হয়ে থাকে তবে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা টা একটু কম থাকে।

# আপনি আগে যে ম্যামোগ্রাম করেছেন এবং এখন যে ম্যামোগ্রাম করবেন সেই দুটির সাথে তুলনা করে যদি সামান্যতম ক্যান্সারের লক্ষণ দেখতে পান তাহলে সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026