জীবনযাপন

আপনার ফোন লক করার পদ্ধতিই বলে দিতে পারে আপনার বয়স। কি ! অবাক হচ্ছেন ?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা জানিয়েছেন যে আপনি কোন পদ্ধতিতে ফোন লক করেন তা থেকেই আপনার বয়স জানা যেতে পারে। আপনি পিন দিয়ে ফোন লক করেন, না প্যাটার্ন দিয়ে,কতক্ষণ পর পর আপনি ফোন ঘাটেন শুধুমাত্র এইসব তথ্য থেকেই আপনার বয়স জানা সম্ভব।

তাদের মতে যাদের বয়স অল্প তারা প্যার্টান এর সাহায্যে ফোন লক করে, এবং যারা একটু বয়স্ক তারা পিনের সাহায্যেই ফোন লক করে থাকেন। এমনকি প্রায় দশ বছর বয়সের ফারাকে আপনার ফোন ঘাটার প্রবণতা প্রায় ২৫ শতাংশ কমে আসে।

দেখা যায় যে যাদের বয়স ২৫ এর মধ্যে তারা দিনে কুড়ি বার ফোন চেক করেন। কিন্তু যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি তারা গড়ে ১৫ বার ফোন চেক করে থাকেন ।

এই বিষয়ে জানার জন্য গবেষকরা একটি পরীক্ষা করেন। ১৯ থেকে ৬৩ বছর বয়সী ১৩৪ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা কতক্ষণ ফোন চেক করেন এবং কি পদ্ধতিতে তারা নিজেদের ফোন লক করেন সেইসব নিয়ে সমীক্ষা চালানো হয় দুই মাস ধরে।

দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে ইউজাররা অটো লক ব্যবহার করতে শুরু করেন ।তবে এখানে একটি বিষয় উঠে এসেছে। সেটি হল–

মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে তারা ফোন কম ব্যবহার করতে শুরু করেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তার পুরো উল্টো ঘটনা দেখা যায়।

একজন কুড়ি বছর বয়সী মহিলা এবং পুরুষের মধ্যে মহিলাটি বেশি সময় ধরে ফোন ব্যবহার করেন ।কিন্তু একটি পঞ্চাশ বছরের পুরুষ এবং মহিলার মধ্যে পুরুষটিকে বেশি সময় ধরে ফোন চেক করতে দেখা গিয়েছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026