পাঁচটি পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করছে ওড়িশা সরকার
শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনে প্রত্যেকেই গৃহবন্দী। করোনা যে কবে আমাদের ছেড়ে যাবে তা কেউ জানে না ? অনবরত শুধু ভারত বর্ষ না দেশে-বিদেশে প্রত্যেক জায়গাতেই চেষ্টা চলছে কিভাবে এই মহামারী কে শেষ করে ফেলা যায়। সবকিছুর মধ্যেও মানুষ চাইছে আবার আগের মত একটু স্বাভাবিক হতে।
গৃহবন্দী দশা আর কারুর ভালো লাগছেনা। তাছাড়া করোনার প্রভাবে সমস্ত পর্যটনশিল্প কার্যত বন্ধ। এর ফলে সেই সমস্ত জায়গার অর্থনীতিকে সাংঘাতিকভাবে প্রভাব ফেলেছে এই করোনা। ওড়িশা সরকার পরিকল্পনা করছে ওড়িশার পাঁচটি পর্যটন কেন্দ্র কে পর্যটকদের জন্য খুলে দেবেন। এই ৫ টি জায়গা হলো, চিল্কা হ্রদ, ভিতরকণিকা ম্যানগ্রোভ, হিরাকুদ রিজার্ভার, মহানদী এবং সাতকোশিয়া।
৪৮৫ কিলোমিটার জায়গা জুড়ে বঙ্গোপসাগরের তীরে ওড়িশার বিশাল সমুদ্রতট। যা বছর বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এখানে বেড়াতে আসার জন্য। এছাড়াও মহানদী, সুবর্ণরেখা, রুশিকুল্যা, ব্রাহ্মাণী প্রভৃতি নদীতে বদ্বীপ অঞ্চল রয়েছে। এশিয়ার বৃহত্তম ব্রাকিস জলের উৎস হল চিল্কা হ্রদ। এই জায়গাটি পর্যটকদের জন্য ভীষণ পছন্দের একটি জায়গা। এমনিতেই করোনা ভাইরাস এর জন্য পর্যটন শিল্পের উপর সাংঘাতিক অর্থনৈতিক আঘাত এসেছে। উড়িষ্যা সরকার চাইছে তাদের ক্রুইজ পরিষেবাকে চালু করে অর্থনীতিকে যদি চাঙ্গা করা যায়। আপাতত এই পাঁচটি জলপথে ক্রুইজ পরিষেবা চালু হওয়ার কথা পরিকল্পনায় আসছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…