নিউজ

জোড়া ধাক্কা বিজেপির, পদত্যাগ দুই বিজেপি নেতার

একই দিনে দুজন বিজেপি থেকে পদত্যাগ করায় কিছুটা চাপে পড়ল বিজেপি। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন রবিবার। তিনি জানিয়েছেন বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করলেও নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর আর বিজেপির উপর ভরসা রাখতে না পেরে পদত্যাগ করেছেন তিনি।

লিপিকা রায় একসময় জেলা পরিষদ নিজের মতো চালানোর চেষ্টা করেছিলেন, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত কে গুরুত্ব দেননি এবং এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে থাকলেও এখন জেলা পরিষদ চালাতে আর কোনো সমস্যার মুখে পড়তে হবেনা তৃণমূলকে। বালুরঘাটে তৃণমূল জেলা কার্যালয় তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ দলীয় পতাকা তুলে দেন লিপিকা রায়কে। দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেতা বিপ্লব মিত্র অবশ্য জানান এ ইস্যুতে নয় কাজ করতে বাধা দেওয়ায় বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করেন লিপিকা রায়।

আরও পড়ুন : ‘মোদী, শাহ দেশের ভবিষ্যত ধ্বংস করেছেন’ : রাহুল গান্ধী

অপরদিকে দার্জিলিঙে বিজেপি হিল জেলা কমিটির নেতা সন্তবাহাদুর গুরুংও দল পরিবর্তন করে যোগ দেন তৃণমূলে। বিজেপি নেতাদের মতে তাকে আগেই নির্বাচনী কাজকর্ম থেকে সরিয়ে দেওয়ায় বিজেপি তার পদত্যাগ নিয়ে চিন্তিত নয়, কিন্তু লিপিকা রায়ের পদত্যাগ যে তাদের কিছুমাত্র হলেও উদ্বিগ্ন করেছে তা উত্তরবঙ্গের নেতাদের আচরণে প্রকাশিত।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026