ফ্লাই ওভারের নীচে আটকে গেলো বিমান। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ফ্লাইওভারের নীচে। এই ঘটনায় অবাক আশেপাশের এলাকার বাসিন্দারা। ভীড় জমে যায় কিছুক্ষণের মধ্যেই। ভোগান্তিতে পড়েছে বাকি সব যানবাহন।
সুত্র থেকে জানা গেছে এয়ার ইন্ডিয়ার এই বাতিল হওয়া বোয়িংটি একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে।অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্যে এটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো জয়পুরে। ২ নং জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানায় একটি ফ্লাইওভারের নীচে বিমানের মাথা আটকে গেলে বিপত্তির শুরু হয়। জানা গেছে ক্রেনের সাহায্যে সেটিকে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে ঘেরাও রাজ্যপাল, কালো পতাকা দেখাল পড়ুয়ারা
শুধু দুর্গাপুরেই নয়, শুক্রবার দমদম থেকে রওনা দেওয়ার পর যশোর রোডে একটি ডিভাইডরে ট্রাকটি আটকে গেছিল। এরপর দুটি ক্রেনের সাহায্যে সেটিকে বের করে আনা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…