নিউজ

ভারতে বড়সড় হামলার সম্ভাবনা!

অরূপ মাহাত: কাশ্মীরে সতর্ক ভারতীয় সেনা। তাই এবার দক্ষিণ ভারতকে হামলার কেন্দ্র হিসেবে বেছে নিলো জঙ্গিরা। ভারতীয় সেনার পক্ষ থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে। সোমবার গোয়েন্দা বিভাগ এ নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে নির্দিষ্ট তথ্য তুলে দেওয়ার পরই সেনা সতর্কতা জারি করে। ভারতীয় সেনা সূত্রে খবর, গুজরাতে ভারত-পাক সির ক্রিক সীমান্তে বেশ কিছু পরিত্যক্ত বোট পাওয়া গিয়েছে৷

গুজরাতের সঙ্গে পাকিস্তানের সিন্ধ প্রদেশকে পৃথক করেছে এই সির ক্রিক সীমান্ত৷ ভারতীয় সেনার সাউদার্ন কম্যান্ডের কম্যান্ডিং ইন চিফ জেনারেল এস কে সাইনির জানান, ‘আমাদের কাছে খবর রয়েছে দক্ষিণ ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ সির ক্রিক সীমান্তে অনেকগুলি পরিত্যক্ত বোট উদ্ধার করা হয়েছে৷ আমরা সব রকম ভাবে সজাগ রয়েছি৷ জঙ্গিরা অপেক্ষা করছে বলে জানা গেছে৷’

সেনার থেকে সতর্ক বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে কেরল প্রশাসন। সতর্ক করা হয় সমস্ত পুলিশকর্তাকে। প্রতিটি জনবহুল এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কেরল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তামিলনাড়ুতেও।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026