পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বিনিয়োগের একটি দারুন রাস্তা হয়ে উঠেছে বর্তমানে সাধারণ মানুষের জন্য। সম্প্রতি এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সরাসরি দ্বিগুণ করা হয়েছে। এতদিন পর্যন্ত আপনি এই একাউন্টে ৪.৫ লক্ষ টাকা সর্বাধিক রাখতে পারতেন। তবে এবার থেকে এই একাউন্টে আপনি ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে চলুন আজ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
এই পোস্ট অফিস স্কিমের অধীনে আপনি ৭.১% করে সুদ পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারলেও এবারে এই বিনিয়োগের পরিমাণ পাল্টেছে। আগে ৪,৫০,০০০ টাকা জমিয়ে ৫ বছরের ৭.১% শতাংশ হারে সুদের ভিত্তিতে প্রতি মাসে ২,৬৬২ টাকা আয় করার সুযোগ আপনি পেতেন। তবে এবারে এই খাতে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে প্রতি মাসে আপনি ৫,৩২৪ টাকা আয় করার সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি শেষ কেন্দ্রীয় বাজেট ২০২৩ এ ঘোষণা করা হয়েছে মান্থলি ইনকাম স্কিমে ৯ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
এবার প্রশ্নটা হল কারা এই মান্থলি ইনকাম স্কিম একাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একক নয় যৌথ এবং তিনজন একসঙ্গে মিলেও এই একাউন্ট খুলতে পারেন। অন্যদিকে যদি কোন নাবালক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তার অভিভাবক তার হয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই পোস্ট অফিস মাসিক সঞ্চয় স্কিম ৫ বছরের জন্য চালু থাকে। কেউ চাইলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। এর সাথে সাথেই যদি একাউন্ট ধারক মেয়াদ পূর্তির আগে মারা যান তবে এই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তারপর টাকা একাউন্টে নমিনি বা আইনি উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…