সম্প্রতি ভারতে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ বেড়ে 18 শতাংশ হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের। একই ভাবে দাম বেড়েছে Apple এর কিছু স্মার্টফোনের। iPhone 11 Pro Max এর দাম 1,11,200 টাকা থেকে বেড়ে 1,17,100 টাকা এবং iPhone 11 pro এর দাম 1,01,200 টাকা থেকে বেড়ে হয়েছে 1,06,600 টাকা। একইভাবে দাম বেড়েছে iPhone XR ও iPhone 7 এর।
অন্যদিকে দাম বাড়ার সাথে সাথে পিছিয়ে যেতে পারে কয়েকটি ফোনের লঞ্চের তারিখ। জানা গেছিলো iPhone 9 অথবা iPhone SE 2 নামের এই ফোনটি বাজারে আনবে apple। তবে সম্প্রতি এই সংস্থার একটি টুইট থেকে জানা গিয়েছে 15ই এপ্রিল iPhone 9 এর ঘোষণা করা এবং 22শে এপ্রিল এই ফোনটির শিপিং শুরু করার কথা ঠিক হলেও, করোনাভাইরাস পরিস্থিতির জেরে এই তারিখে বদল হতেও পারে।
একাধিক রিপোর্ট থেকে জানা গেছে নতুন ফোনে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হতে পারে।যেটিতে থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, A13 চিপ ও 3GB RAM। গত বছর প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল ফোনটি 399 মার্কিন ডলারে লঞ্চ হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…