লকডাউনের ধাক্কায় দাম কমলো দেশের সবচেয়ে দামি স্কুটারের
সবচেয়ে দামী স্কুটার হলো ‘ভেস্পা ৯৪৬ এম্পোরিও আরমানি স্কুটার’ যার দাম প্রায় ১২.০৪ লাখ টাকা। তবে এবার এটির দাম ২ লাখ কমে দাঁড়ালো ১০ লাখে। ২০১৬ সালে “পিয়াজিও ইন্ডিয়া” সংস্থা ভারতে এটির লঞ্চ করেছিলো এবং জানা যায় যে, এই লিমিটেড এডিশন স্কুটারটির মাত্র তিনটি ইউনিটই ভারতের বাজারে ছাড়া হয়েছিলো। তবে বর্তমানে এটির একটি ইউনিটই রয়েছে।
এই স্কুটারের নেপথ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত ডিজাইনার জর্জো আরমানি। দুই ইটালিয়ান সংস্থা “এম্পোরিও আরমানি” ও “পিয়াজিও” এর হাত ধরেই এই দামী স্কুটারটি বাজারে লঞ্চ হয়। এটির হেডলাইটসহ বিভিন্ন জায়গায় লেখা রয়েছে ব্র্যান্ডের নাম।
জানা যায় যে, জর্জো আরমানির ৪০তম জন্মদিন ও পিয়াজিও গ্রুপটির ১৩০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই লিমিটেড এডিশন স্কুটারটি লঞ্চ করা হয়েছিলো। উল্লেখযোগ্য ব্যাপার হলো, ১৯৪৬ সালে এই স্কুটারটি তৈরি হওয়ার ফলে এর নাম রাখা হয় ভেসপা ৯৪৬।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…