আজ ৩১ মে রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আবার আজই সকাল ১১ টার সময় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেশের লকডাউন চলছে দু মাস হয়ে গেছে। ফের আরেকমাস লকডাউনের মেয়াদ বৃদ্ধি করানো হয়েছে। ১ লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পঞ্চম দফার লকডাউন। সম্ভবত সেই লকডাউনকে নিয়েই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
আজ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত ‘ অনুষ্ঠানের ৬৪ তম পর্ব হতে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বারবার সাবধানতার কথা বলেছেন মোদী। এই লকডাউনের সময় দেশের দরিদ্র, দুর্গত ও পরিযায়ীদের সাহায্য করার জন্য দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীকে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে বলেছেন।
গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি জায়গাতে ১ জুন থেকে প্রায় সব পরিষেবা চালু করা হবে। কেবলমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি হবে নিয়মকানুন। এই পঞ্চম দফার লকডাউনে নাইট কার্ফুর সময়সীমাও ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা করা হয়েছে। এই দফাতে নাইট কার্ফু রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে। তবে আজ প্রধানমন্ত্রী এই লকডাউন প্রসঙ্গে বেশ কিছু কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…