নিউজ

বাড়ল লকডাউন, মিলবে বিশেষ ছাড়, দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর

আজ সকাল ১০ টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের বর্তমান কঠিন পরিস্থিতি নিয়ে কি বার্তা দেবেন মোদী তার জন্য অপেক্ষায় গোটা দেশ। আজ ২১ দিনের লকডাউনের শেষ দিন। দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তার জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করছেন। তাই আগামী ৩ মে পর্যন্ত সারা দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ালেন মোদী।

এরসাথেই তিনি আজ এই বক্তৃতায় দেশের মানুষের জন্য আর কি কি বলেছেন, সেগুলি দেখে নিন-

১) করোনার বিরুদ্ধে লড়াইতে ভারত এগিয়ে চলেছে, দেশের মানুষের এই ত্যাগের জোরে ক্ষতি অনেকটা সামলানো গেছে। দেশের বহু মানুষ পরিবারের থেকে দূরে রয়েছেন। কিন্তু তবুও দেশবাসী যোদ্ধার মতো সব নিয়ম পালন করে চলেছেন।

২) তিনি জানেন যে সবার খুব অসুবিধা হচ্ছে, ঘরে বসে দেশবাসী যেভাবে উৎসব পালন করে চলেছেন তা প্রশংসনীয়।

৩) নিজের বক্তৃতায় আম্বেদকরের সেই ‘উই দ্য পিপল’ উক্তি তুলে এনেছেন, তার সাথেই আম্বেদকরকে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে প্রণাম জানিয়েছেন মোদী।

৪) মোদী দেশের সবার জন্যই মঙ্গল কামনা করেছেন।

৫) বিশ্বের শক্তিশালী দেশের তুলনায় ভারতের অবস্থা এখন ও অনেক ভালো আছে। ঐসব দেশের রোগীর সংখ্যা ভারতের থেকে ২৫ থেকে ৩০ গুন্ বেশি।

৬) নতুন করে যাতে কোনো সংক্রমণ না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে। দেশের মানুষের স্বার্থে করোনা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন।

৭) তবে আগামী ২০ এপ্রিল থেকে শর্তসাপেক্ষ চলাফেরা শুরুর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন।

৮) দেশের সংক্রমিত এলাকা বিশেষ করে হটস্পট এলাকাগুলি ছাড়া অন্যান্য স্থানে শর্তাধীন যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে সেক্ষেত্রেই কঠোর নিয়ম পালন করতে হবে। এই নিয়ম প্রসঙ্গে বিস্তারিত গাইডলাইন আগামীকাল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026