কিছুদিন আগে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মান করা হবে এবং বাবরি মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার অযোধ্যা বিতর্ক নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঝাড়খন্ডে বিজেপিকে আর এক দফায় ক্ষমতায় ফেরাতে আজ প্রথম নির্বাচনী সভা করা হয়েছিল। ডালটনগঞ্জের সভায় নরেন্দ্র মোদী কংগ্রেস-জেএমএম-আরজেডির জোটকে ক্ষমতালোভী বলে আখ্যা দেন। প্রধানমন্ত্রীর মতে, খনিজ সম্পদে সমৃদ্ধ রাজ্যকে ওই সরকার শোষন করছে।
অযোধ্যা মামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা পুরোনো সমস্যা মিটিয়ে ফেলেছি। এই সমস্যা আর জিউয়ে রাখতে চাই না। সুপ্রিম কোর্ট জানিয়েছিল রামমন্দিরের একটি ট্রাস্ট খুলতে। এছাড়াও মসজিদ তৈরির জন্য আলাদা পাঁচ এক আলাদা জায়গা দিতে হবে।
রায় পর্যালোচনার পথ এখন খোলা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, অযোধ্যার বাকি সমস্যাগুলি খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস চাইলে অযোধ্যা সমস্যা অনেকদিন আগেই মিটিয়ে নিতে পারত। কিন্তু ভোট পাওয়ার জন্য কংগ্রেস তা করেনি। তিনি আরও বলেন, কংগ্রেসের কাছে সমস্যা, আমাদের কাছে তা সমাধান।
ওদের কাছে রয়েছে অভিযোগ, আমাদের কাছে রয়েছে তার খতিয়ান। ওরা প্রতিশ্রতি দিয়েছিল কিন্তু পূরন করতে পারেনি। আমরা উন্নয়ন করি, তার সমস্ত প্রমান আমাদের কাছে আছে। ওরা যা এতবছরে করতে পারেনি তা আমরা কিছুদিনের মধ্যে করেছি। তিনি আরও বলেন, ঝাড়খণ্ডে বিজেপি নীতির জন্য কৃষকরা লাভ পাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…