কলকাতা

প্রোটোকল ভেঙে বেলুড়ে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

অরূপ মাহাত: দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কলকাতা সফরে এসেছেন নরেন্দ্র মোদী। এবারের সফরে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। একইসঙ্গে সেরে নিতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। আজ বিকেলেয়সেই বৈঠক হওয়ার কথা। তার পর বাকী সময়টা রাজভবনে কাটানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রোটোকল অনুযায়ী সেখানেই রাত্রিবাস করার কথা তাঁর। আগামীকাল সকাল ১০ টা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন : শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী, রয়েছে বিশেষ কর্মসূচি

তার আগে এদিন হাওড়ার বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্রে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে যাওয়ার আনন্দে অতীতের স্মৃতি রোমন্থনে ডুব দেন তিনি। স্বামী আত্মসাস্থানন্দজী মহারাজের অভাব অনুভব করেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অমোঘ আকর্ষণ তাঁকে বিহ্বল করে দেয়। তাই সমস্ত প্রোটোকল ভেঙে বেলুড় মঠেই রাত্রিবাসের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : ফের গণধর্ষণ হায়দ্রাবাদে, অভিযুক্তর মধ্যে একজন নাবালক

প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ করতে বদল আনা হতে পারে সফর সূচিতে, এমনই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর বেলুড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সূচি বদলে বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে যাবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে বেরিয়ে মিলেনিয়াম পার্কে যাবেন তিনি। রাতের মধ্যে পৌঁছে যাবেন বেলুড়ের রামকৃষ্ণ মঠে। রাত্রিবাস করবেন ওখানেই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে ৫ টা নাগাদ রাণী রাসমণি রোডের ধর্ণা মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026