অরূপ মাহাত: ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইটে দেশবাসীর কাছে আবেদন করেছেন যাতে ভুল তথ্য কেউ না ছড়ায়। সরকারের পক্ষ থেকে প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কারণ করোনা ভাইরাস মহামারীটি নাগরিকদের অন্তরে ভয়ের সৃষ্টি করেছে।
করোনা ভাইরাস সংকটের মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের প্রতি সরকারকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। কোভিড ১৯-এর ছড়িয়ে পড়া আটকাতে কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছে সেখানে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। আগামীকাল জনতা কার্ফুর পূর্বে এই সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো নাগরিকদের প্রতি সংযম প্রদর্শন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আবেদন করেছেন।
আরও পড়ুন : আগামীকাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’, লক ডাউনের প্রস্তুতি নিচ্ছে ভারত
করোনা ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করে দেশ জুড়ে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন রাজ্য। রাজস্থানে লক ডাউন শুরু হয়েছে। পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মহারাষ্ট্রে মাধ্যমিক ও পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেরালা সরকার ১ মাসের খাদ্যসামগ্রী বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে। আগামী সেপ্টেম্বর মাস গরীব মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…