নিউজ

এবার পাওয়া যাবে জোড়া সুবিধা, প্রধানমন্ত্রীর প্রকল্প নিয়ে এলো গ্রাহকদের জন্য সুখবর

শুক্রবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাংক একাউন্ট থাকলেই পাওয়া যাবে অনেক সুবিধা।তিনি জানিয়েছেন যে,জনধন প্রকল্পের একাউন্ট থাকলে সেই একাউন্ট হোল্ডারদের দুটি বীমা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৩৫ কোটি গ্রাহক এই সুযোগ সুবিধার অন্তর্গত হয়েছেন।

নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার পর প্রতি বছরে অল্প প্রিমিয়ামের দুটি বীমা প্রকল্প চালু করেন। প্রথম বিমাটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প এবং দ্বিতীয় বিমাটির নাম সুরক্ষা বীমা প্রকল্প।জনধন প্রকল্পের ব্যাংক একাউন্ট যে ব্যক্তিদের রয়েছে তারাও এই দুটি প্রকল্পে সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য,১৮ থেকে ৫০ বছরের যে কোন ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পের আওতায় আসতে পারেন। গ্রাহকদের প্রতিবছরের ৩৩৩ প্রিমিয়াম দিতে হয়। এই কারণে কোনো গ্রাহক দের মৃত্যু হলে তখন গ্রাহকদের পরিবার দু লক্ষ টাকা করে পান। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পের আওতায় যেকোনো বয়সের ব্যক্তিরা আসতে পারেন। এই প্রকল্পে বছরের প্রিমিয়াম মাত্র ১২ টাকা করে দিতে হয়।কোন সময় দুর্ঘটনার মৃত্যু হলে বা কর্ম ক্ষমতা কোন কারনে চলে গেলে দু লক্ষ টাকা এবং আংশিক কর্ম ক্ষমতা এক লক্ষ টাকা পাওয়া যায।

এখানেই শেষ নয় এই একাউন্টের মালিকদের আরো বেশ কিছু সুবিধার কথা ভাবনা চিন্তা করছেন কেন্দ্র।এককালীন টাকা দেওয়ার পাশাপাশি রেকারিং এর সুবিধা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে কেন্দ্র। এছাড়াও সুযোগ পাওয়া যাবে ডিজিটাল লেনদেনেরও।

বিহারের নির্বাচনকে পাখি র চোখ হিসেবে দেখছে বিজেপি। আগামী বছরে নির্বাচনের জন্য এখন থেকেই একের পর এক প্রকল্প ঘোষণা করতে শুরু করে দিয়েছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026