নিউজ

খুব শীঘ্রই চালু হবে গণ পরিবহণ ব্যবস্থা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়া দিল্লি : লকডাউন জারি হওয়ার সময় থেকেই দেশে বন্ধ সমস্ত গণ পরিবহণ। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই চালু হবে সেই গণ পরিবহণ। একথা জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তবে গণ পরিবহণ চালু হলে অবশ্যই তা বেশ কিছু নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই চালু হবে বলে জানিয়েছেন তিনি। এবিষয়ে সরকারের তরফে গাইডলাইন তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

লকডাউনের ফলে গত ২৫শে মার্চ থেকে দেশ জুড়ে বন্ধ বাস, ট্রেন, বিমান সহ সমস্ত গণ পরিবহণ ব্যবস্থা। ফলে প্রবল সমস্যায় পড়েছিলেন এইসব ক্ষেত্রের সাথে যুক্ত মানুষেরা। কবে আবার গণ পরিবহণ ব্যবস্থা চালু হবে তা নিয়ে আজ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন বাস অ্যান্ড কার ফেডারেশন অব ইন্ডিয়ার আধিকারিকরা। সেখানেই তাদের প্রশ্নের জবাবে নীতিন গড়করি জানান, “খুব তাড়াতাড়িই গণ পরিবহণ চালু হবে। সরকারের স্পষ্ট গাইডলাইন থাকবে এই বিষয়ে।”

দীর্ঘদিন বন্ধ থাকার ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন এই ক্ষেত্রের সাথে যুক্ত মানুষেরা। কেন্দ্রীয় সরকারের কাছে তারা আর্থিক প্যাকেজের দাবিও করেছেন। সেই বিষয়ে গড়করি জানান, “সরকার এই বিষয়ে সম্পূর্ণ অবহিত আছে। পরিবহণ শিল্পকে বাঁচাতে সরকার সব ধরনের সাহায্য করবে।” পরিবহণ ব্যবস্থা দ্রুত চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে তাঁর নিয়মিত কথা হচ্ছে বলেও জানিয়েছেন গড়করি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026