বিনোদন

Sidharth-Pratyusha: মানবিক সিদ্ধার্থ! সহকর্মী নেই লকডাউনের প্রত্যুষার বাবার পাশে এসে দাঁড়িছিলেন অভিনেতা

সিদ্ধার্থ শুক্ল! অভিনেতা যে আর আমাদের মধ্যে নেই তা মেনে নিতেই কষ্ট হচ্ছে। কিন্তু কঠিন হলেও বাস্তব৷ সিদ্ধার্থ বহু বছর টেলিভিশনের পরিচিত মুখ হলেও অভিনেতার ভিতরটা কেমন ছিল তা অনেকেই জানতেননা। তবে ২০১৯ সালে বিগ বস ১৩তে সিদ্ধার্থকে খুব কাছ থেকে দেখেছে গোটা ভারতবাসী। এইখানে দেখেছি আমরা এই অভিনেতা বাইরে থেকে যতটা কঠিন মনের ভিতর থেকে ঠিক ততটাই নরম ছিলেন । কখনো রেশমি হোক বা আরতি কিংবা আসীম যার ওপর যতই রাগ হোক সামনাসামনি হাজার ঝগড়া করুক কিন্তু সেই বিপরীতে থাকা মানুষটা বিপদে পড়তো তখন সবার আগে সব কিছু ভুলে সেই মানুষকে সাহায্য করবে বলে এগিয়ে আসতেন সিদ্ধার্থই।

বৃহস্পতিবার সিদ্ধার্থের এই আকস্মিক মৃত্যুর খবর বিটাউনকে নাড়িয়ে দিয়েছে৷৷ অনেকের মতে এই দিনটি বিটাউনের ব্ল্যাক ডে৷ এই দিন অভিনেতার মৃত্যুর খবর শুনে বালিকা বধূ ধারাবাহিকের আনন্দী ওরফে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি ও শকড। তিনি এক সংবাদমাধ্যমে প্রয়াত সিদ্ধার্থের স্মৃতি রোমন্থন করলেন। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ও প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন করোনার লকডাউনের সময় ছিল তাঁদের কাছে বেশ কঠিন সময়। সেই সময়ে তাঁর অ্যাকাউন্টে একপ্রকার জোর করে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন সিদ্ধার্থ। সঙ্গে ফোন করে তাঁদের খোঁজও নিতেন প্রতিনিয়ত। তিনি আরো জানান,বারবার সিদ্ধার্থ তাঁকে ম্যাসেজে জিজ্ঞাসা করতেন তাঁদের কোনো সাহায্য লাগবে কিনা। শঙ্কর বন্দ্যোপাধ্যায়ও বেশ চমকে গিয়েছেন অভিনেতার মৃত্যুতে। তিনি এখনো ভাবতেই পারছেন না সিদ্ধার্থ আর নেই।

কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’তে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন সিদ্ধার্থ আর প্রত্যুষা। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করা আনন্দী’র দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধর্থ শুক্ল। এই ধারাবাহিকে সমাজের বাল্য বিবাহের মতো কুপ্রথা দেখানো হয়। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে ‘আনন্দী’ চরিত্রে অভিনয় করা প্রত্যুষা ব্যানার্জী ২০১৬ সালে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর চার বছর পর গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন শিবরাজ ওরফে সিদ্ধার্থের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দী-শিবরাজের জুটিরও ইতি ঘটলো। স্মৃতি হয়ে গেল ‘বালিকা বধূ’ ধারাবাহিকের এই জনপ্রিয় জুটি। আপামর দর্শকের মনের মনিকোঠায় স্মৃতি হিসেবেই থেকে যাবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026