নিউজ

আজ ভোটের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে, তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপির

গত মঙ্গলবার হওয়া ভাটপাড়া পুরসভার আস্থা ভোটের রিপোর্ট আজ জমা পড়লো কলকাতা হাইকোর্টে। একটি মুখবন্ধ খামে আস্থা ভোটের রিপোর্ট জমা দিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক। হাইকোর্টের নির্দেশ ছিল যে, মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় হওয়া আস্থা ভোটের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে একটি রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে হাইকোর্টে। সেইমতোই আজ উত্তর ২৪ পরগণার জেলাশাসক জমা দিলেন রিপোর্ট।

গত সপ্তাহে ভাটপাড়া পুরসভায় তিন তৃণমূল কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাবের পর আস্থা ভোট হয় ভাটপাড়া পুরসভায়, যেখানে ১৯-০ ফলে জিতে উৎসব শুরু করে দেয় তৃণমূল সমর্থকরা। কিন্তু বিকেলেই হাইকোর্টের রায়ে তাদের আনন্দ ফিকে হয়ে যায়। হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়ম মেনে আস্থা ভোট হয়নি। পুর আইন মেনেই আস্থা ভোট আবার করতে হবে।

আরও পড়ুন : ‘রাজ্যে নোংরা রাজনীতিতে নেমেছে বাম ও কংগ্রেস’, দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছেন না মমতা

কিন্তু শুক্রবার হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে একটি মামলা করা হয়। সোমবার সেই মামলার রায়ে মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট হয়। মঙ্গলবার বিজেপি কাউন্সিলরদের অনুপস্থিতিতে আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জেতে তৃণমূল। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে যাওয়ার কথাও ঘোষণা করে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ফাল্গুনী পাত্র। তারই পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে হাইকোর্টে আজ রিপোর্ট দিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026