বিনোদ পাল: নোটবন্দি ও জিএসটির ফলে ভারতীয় অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। গ্রাম এবং শহর দুটি জায়গার অর্থনীতিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্বও।ঠিক এমনটাই প্রকাশিত হয়েছে রবিবারের রিপোর্টে।শুধুমাত্র তাই নয় বিশ্ব ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে আরও খারাপ হতে পারে ভারতীয় অর্থনীতির অবস্থা।
সামনের তিনমাস অর্থনীতির হাল যা থাকবে তাতে এই বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬ শতাংশে। যা কিন্তু গত বছরের থেকে ০.৯ শতাংশ কম।আন্তর্জান্তিক অর্থ ভাণ্ডারের প্রেসিডেন্ট ক্রিস্টিনা জর্জিয়েভা বলেছেন যে, বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। এর প্রভাব কিন্তু ভারতের মতো দেশে আরও বেশি দেখা যাবে। সাউথ এশিয়া ইকনমিক ফোকাসের রিপোর্টও ঠিক একই কথা বলছে।
ভারতের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ কমছে।তবে এতে হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এ ও জানিয়েছে , ২০২১ সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হতে পারে। আবার ২০২২ সালে তা বেড়ে ৭.২ শতাংশে পৌঁছতে পারে।আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজের হিসাব অনুযায়ী, এই বছর ৫.৯ শতাংশের বেশি আর্থিক বৃদ্ধি হবে না ভারতে।এই পরিস্থিতিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্কও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…