ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১লা জুলাই থেকে নিয়ম পরিবর্তন হচ্ছে ব্যাংকে, জানুন

আগামী ১লা জুলাই থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে। এই নিয়ম গুলির মধ্যে এটিএমের কিছু নিয়ম পরিবর্তন যেমন আছে তেমনই লোন মোরাটোরিয়াম, সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তনও আছে। কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে সেগুলি জানা না থাকলে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের সমস্যা হতে পারে। তাই জেনে নিন কি কি পরিবর্তন হতে চলেছে ব্যাংকিং এর নিয়মে।

আগামী ১লা জুলাই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমলো ০.৫০ শতাংশ। ১লা জুলাই থেকে কার্যকর হবে নতুন সুদের হার। নতুন সুদের হার হবে ৩.২৫ শতাংশ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছিল দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

এছাড়াও, ১লা জুলাই থেকে এটিএমে টাকা তোলার ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। লকডাউনের সময় গ্রাহকদের সুবিধার জন্য এটিএমে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছিল। আগামী ৩০শে জুন পর্যন্ত লাগা থাকবে এই নিয়ম। এরপর ১লা জুলাই থেকে সেই নিয়ম তুলে নেওয়া হবে। এটিএম থেকে এতদিন টাকা তুলতে কোনো ধরণের চার্জ লাগতো না, কিন্তু ১লা জুলাই থেকে সেই চার্জ দিতে হবে। এছাড়াও করোনার জন্য বিভিন্ন ব্যাংক গুলিতে নূন্যতম ব্যালেন্স রাখার নিয়মও শিথিল করা হয়েছিল। ৩০ শে জুনের পর সেই শিথিলতাও তুলে নেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026