কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের অফিসারদের অসহযোগিতার অভিযোগে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের তরফ থেকে আদেশের সুরেই চিঠি পৌঁছল নবান্নে। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা লিখেছেন, ‘দেশে করোনার প্রকোপ বাড়ছে তার ফলে অনেক ভাবনাচিন্তার পর এই নির্দেশিকা তৈরি করেছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে রাজ্যগুলিতে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে সুপ্রিম কোর্টেও পরিস্থিতির উপর নজর রেখেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও একাধিক রাজ্যে পাঠানো হয়েছে প্রতিনিধি দল।’
তিনি আরও বলেন, ‘কিন্তু পশ্চিমবঙ্গে পরিদর্শন করতে গিয়ে তারা বারবার বাঁধার মুখে পড়ছেন। যার ফলে তাদের কাজের বিঘ্ন ঘটছে। বিশেষ করে জলপাইগুড়ি ও কলকাতার জেলা প্রশাসন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেননি।’ এমন কড়া সুরেই এবার রাজ্যের মুখ্যসচীবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীব অজয় ভাল্লা। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্যসচীব জানান, ‘লোকাল অফিসাররা যতটা সম্ভব সাহায্য করবে, তবে সবসময় উপস্থিত থাকতে পারবেন না।’
পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের এমন চিঠির পরেই রাজ্যের সুর নরম হয়েছে। নাহলে দেশের শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা করা হত। তবে চিঠি রাজ্য মুখ্যসচীবের হাতে আসার আগেই কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় পরিদর্শকরা যাদবপুর এলাকায় যান। সুতরাং এবার তাঁরা নিজেদের কাজে ফিরেছেন। এদিকে দেশে করোনার আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যের চার জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার মধ্যে হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণাও রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…