বাজারে স্বস্তি নেই! ফেব্রুয়ারিতে কমার পর ফের বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। এবার প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৬ টাকা। ফলে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম দাঁড়াল ১,৯১৩ টাকা, যা আগে ছিল ১,৯০৭ টাকা। ১ মার্চ থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত মূল্য। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের আগেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ৭ টাকা। এবার ফের তা ৬ টাকা বেড়ে গেল। ২০২৪ সালে এই ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বৃদ্ধি পেয়েছিল, তবে নতুন বছরের শুরুতে কিছুটা কমেছিল।
মুম্বই: ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১,৭৪৯.৫ টাকা (জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা)
চেন্নাই: জানুয়ারিতে ১,৯৬৬ টাকা ছিল, যা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকা হয়
সর্বশেষ পরিবর্তন: জানুয়ারিতে প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমেছিল, ফেব্রুয়ারিতে আরও ৭ টাকা কমে
বাজেটের আগে কমেছিল, এবার ফের বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। সাধারণ ভোক্তাদের জন্য রান্নার গ্যাসের মূল্য স্থিতিশীল থাকলেও, বাণিজ্যিক খরচে এই মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…