ফের বড়সড় রদবদল হলো রাজ্য মন্ত্রীসভায়। রাজ্যের মন্ত্রীসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তর কমলো বেশ কয়েকজন মন্ত্রীর, আবার বেশ কয়েকজনের বাড়লো কিছু দপ্তরের দায়িত্ব। কয়েকজন দপ্তর বিহীন মন্ত্রী পেলেন নতুন দপ্তরের দায়িত্ব। দপ্তর বিহীন মন্ত্রী শান্তিরাম মাহাতো পেলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব। আর এক দপ্তর বিহীন মন্ত্রী বিনয়কৃষ্ণ বৰ্মন পেলেন অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব।
অন্যদিকে অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল বন দপ্তরের দায়িত্ব, এতদিন যে দপ্তরের দায়িত্ব ছিল ব্রাত্য বসুর হাতে। বিজ্ঞান ও কারিগরি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে বন দপ্তরের দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন ব্রাত্য বসু। এবার বন দপ্তর তার হাতছাড়া হলো।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি এতদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এবার সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তার হাতছাড়া হলো। এখন থেকে সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সাথে অপ্রচলিত শক্তি দপ্তরও সামলাবেন। যে অপ্রচলিত শক্তি দপ্তর এতদিন ছিল বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে।
সোমবার থেকেই এই রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। রাজ্য প্রশাসনকে আরও গতিশীল করতে মুখ্যমন্ত্রীর এই রদবদল বলে জানা যাচ্ছে। আরও কয়েকটি দপ্তরের রদবদল হওয়ার সম্ভাবনা আছে বলেও জানাচ্ছেন রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…