রাজ্যের ১২০০০ বেকার যুবক-যুবতীকে চাকরি দেবে রাজ্য সরকার, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ

করোনার সময়ের পর থেকে অনেকটা পাল্টে গিয়েছে মানুষের জীবন। এখনকার দিনে চাকরির প্রয়োজন খুব বেশি। করোনার সময়কালে অনেকেই ঘরে বসে দিন কাটিয়েছেন। সেই সময় অনেকের চাকরি গিয়েছে সেটাও শোনা যায়। তাই এই মুহূর্তে সবার একটা নতুন চাকরির খুব দরকার। শিক্ষিত যুবক সমাজে অনেক রয়েছে। আর এবারে যারা সরকারি চাকরিটা আশায় দিন গুনছেন তাদের জন্যই নতুন সুখবর শোনালো রাজ্য সরকার। জানা গিয়েছে খুব শীঘ্রই বেশ কিছু শূন্য পদে হতে চলেছে পুলিশ নিয়োগ। বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই নতুন পরিকল্পনার ব্যাপারে। চলুন দেখে নেওয়া যাক কোন দপ্তরে কর্মী নিয়োগ করতে পারে সরকার।

নবান্ন সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি শূন্য পদে খুব শীঘ্রই কনস্টেবল নিয়োগ হতে চলেছে। ১২ হাজারটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ। এর মধ্যে ৮৪০০ জন পুরুষ প্রার্থী এবং ৩৬০০ জন মহিলা প্রার্থীকে নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করেছেন। ইতিমধ্যেই এই ঘোষণা অনুযায়ী কাজ শুরু করেছেন অনেকে। পদের জন্য আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। ছাত্র-ছাত্রীদের জন্য এটা হতে চলেছে একটা বিরাট বড় খবর। যারা এতদিন পর্যন্ত পুলিশে চাকরি করার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা বিরাট বড় চান্স হতে চলেছে এটা। এছাড়াও কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই ব্যাপারে কোন উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে।

কলকাতা পুলিশের কনস্টেবল পদে আড়াই হাজারের বেশি কর্মী নিয়োগ হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে আপাতত পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ হতে চলেছে। প্রসঙ্গত, বিগত ২৪ শে জুলাই এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার মধ্যে একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে নতুন করে কর্মী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই বৈঠকে শূন্যপদ বৃদ্ধি করা নিয়েও একটা আপডেট এসেছিল।

BharatBarta Desk

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026