নিউজ

রাজ্যের আবেদন মানল কেন্দ্র, রেল নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত, জানুন

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। এই পরিস্থিতিতে রাজ্যের দাবি মেনে পশ্চিমবঙ্গ থেকে স্পেশাল ট্রেনের পরিমাণ কমাতে চলেছে রেলমন্ত্রক। এবার থেকে দেশের সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য গুলি থেকে সপ্তাহে একদিন করে ট্রেন আসবে বাংলায়। আগামী ১০ই জুলাই থেকে চালু হচ্ছে এই নিয়ম।

এর আগে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য কেন্দ্রকেই দায়ী করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বার বার দাবি করেছেন, অন্য রাজ্য থেকে এই রাজ্যে যে স্পেশাল ট্রেন এবং বিমান আসছে তার ফলে বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্পেশাল ট্রেন এবং ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছে না। ফলে সহজেই অন্য রাজ্য থেকে আক্রান্তরা বাংলায় পৌঁছে যাচ্ছে। এই নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও পাঠিয়েছিল রাজ্য সরকার। এই মুহূর্তে স্পেশাল ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ করার দাবি জানানো হয়েছিল রাজ্যের তরফে।

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয় ৬ই জুলাই থেকে দেশের সর্বাধিক করোনা প্রভাবিত ৬ টি শহর থেকে কলকাতায় কোনো বিমান আসবে না। এই শহর গুলি হলো দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদ। এবার এই শহর গুলি থেকে স্পেশাল ট্রেনের সংখ্যাও কমিয়ে দিলো কেন্দ্র। এই শহরগুলি থেকে আগে প্রতিদিন স্পেশাল ট্রেন আসতো রাজ্যে, এবার তা কমিয়ে ১টা করে দেওয়া হয়েছে। আগামী ১০ই জুলাই থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026