গ্রামীণ মহিলা ও শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন থেকে অঙ্গনওয়াড়ী ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। প্রসূতি মহিলা থেকে ৩ বছরের কম বয়সী শিশু, স্বাস্থ্য ঠিক রাখতে বাড়তি নজর দেওয়া হয়েছে। খাদ্য তালিকার পরিবর্তন করা হয়েছে অঙ্গনওয়াড়ীতে।
হাসপাতালে ভর্তি সুনিশ্চিত করতে প্রসূতি মহিলাদের প্রসবকালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এত সবের পরও গ্রামীণ মহিলা ও শিশুদের স্বাস্থ্যের মানোন্নয়নে ঘাটতি থেকে যাচ্ছে। তার কারণ, যাদের জন্য এত আয়োজন তারাই জানতে পারছেন না কোথায় গেলে কি সুবিধা মিলবে। সচেতনতার অভাবের কারণে বহু প্রসূতি মহিলা নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে আসছেন না। শিশুরাও অঙ্গনওয়াড়ী কেন্দ্রে আসছে না, মূলত মায়েদের অজ্ঞতার কারণেই। তাই এবার তাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন : শীতের মরসুমেও বাড়ছে আলুর দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের
গ্রামীণ মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে ‘সুস্বাস্থ্য দিবস’ পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রতিটি পঞ্চায়েতে মেসে একবার করে পালন করা হবে এই ‘সুস্বাস্থ্য দিবস’। গ্রাম পঞ্চায়েত এলাকার কোন এক জায়গায় শিবির করে আশাকর্মী, নার্স, এএনএম ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গ্রামের মহিলাদের সচেতন করার কাজে সামিল হবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…