নিউজ

ইসরোর মুকুট আরও একটি পালক, সফল ভাবে উৎক্ষেপণ হলো কার্টোস্যাট-৩ স্যাটেলাইট

আবার একটি সাফল্যের পথে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। মহাকাশে সফল ভাবে পাড়ি দিলো ইসরোর স্যাটেলাইট কার্টোস্যাট-৩। আজ সকাল ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চিং স্টেশন থেকে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C47 তে করে মহাকাশে রওনা দিলো কার্টোস্যাট-৩। এরই সঙ্গে আরও ১৩টি মার্কিন উপগ্রহকে পাঠানো হয়েছে। এই উপগ্রহগুলিকে ‘সান সিনক্রোনাস’ অরবিটে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এই কার্টোস্যাট সিরিজের স্যাটেলাইটগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে নজরদারির জন্য পাঠানো হয়। এই স্যাটেলাইটগুলি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেকথা বলাই বাহুল্য। ভারত আর আমেরিকার মধ্যে হওয়া ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড’(NSIL) চুক্তির ভিত্তিতেই এই স্যাটেলাইট গুলি পাঠানো হয়েছে মহাকাশে। গত ২৫ নভেম্বর উৎক্ষেপণের কথা থাকলেও পরে তা পিছিয়ে গিয়ে আজ উৎক্ষেপণ হলো এই স্যাটেলাইট গুলির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026