সুপ্রিম কোর্টের খারিজ করা নির্দেশের পর বড় ধাক্কার সম্মুখীন টেলিকম সংস্থাগুলি। ১৯৯৯ সালে প্রণীত টেলিকম নীতি অনুযায়ী লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ কেন্দ্রীয় টেলিকম দপ্তরের অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ কে চ্যালেঞ্জ করে ২০০৫ সালে মামলা করে সেলুলার অপারেটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ১৪ বছর পর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় টেলিকম দপ্তরের বক্তব্যকে বৈধ ঘোষণা করে টেলিকম সংস্থাগুলির আবেদন খারিজ করে দেয়।
এর ফলে টেলিকম সংস্থাগুলির মোট ৯২,৬৪১ কোটি টাকা দেনা মেটাতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। যার মধ্যে লাইসেন্স ফি স্পেকট্রাম ইউসেজ চার্জের জন্য দেনা ২৩১৮৯ কোটি টাকা, সুদ ৪১,৬৫০ কোটি টাকা। জরিমানা ১০,৯২৩ কোটি টাকা এবং জরিমানার ওপর সুদ ১৬৮৭৮ কোটি টাকা। এরমধ্যে এয়ারটেলকে দিতে হবে ২১,৬৮২ কোটি টাকা।
আরও পড়ুন : ভারতে আসছে 5G নেটওয়ার্ক, ট্রায়ালের জন্য আবেদন পত্র জমা দিল টেলিকম সংস্থা
ভোডাফোন আইডিয়া দিতে হবে ২৮৩০৮ কোটি টাকা। সুপ্রিম কোর্টে অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ এর পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় সবথেকে বেশি ক্ষতির মুখে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। অপরদিকে টেলিকম সংস্থার জগতে জনপ্রিয় নাম রিলায়েন্স জিও বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে খুব বেশিদিন হয়নি, তাই তাকে দিতে হবে মাত্র ১৩ কোটি টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…