নিউজ

কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের মামলা প্রত্যাহারের আহ্বান জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে কেন্দ্রের (Central Govt) করা মামলা প্রত্যাহারের আহ্বান জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৬ জানুয়ারি (January) প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন নয়াদিল্লিতে (Newdelhi) ট্র্যাক্টর মিছিল করার ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল কেন্দ্র।

গত কয়েকমাস ধরেই দিল্লির রাজপথে চলছে কৃষকদের আন্দোলন। কেন্দ্রের সঙ্গে বারংবার বৈঠকের পরও মেলেনি সুরাহা। ফলে এর আগেই প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথ ট্রাক্টর প্যারেড করে কাঁপানোর কথা আগেই বলেছেন কৃষকরা। ওইদিন যাতে সুরক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেজন্য তৎপর দিল্লি পুলিশ প্রশাসন। তাই প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিলের রুট এবং নিরাপত্তা নিয়ে সিংঘু সীমান্তে অবস্থানে বসা কৃষকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশকর্তারা।

কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি সেনা কুচকাওয়াজের আদলে ট্রাক্টর প্যারেড করবেন কৃষকরা। কৃষক আন্দোলনের সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্ত থেকে কয়েক হাজার কৃষক ট্রাক্টর মিছিল করে দিল্লিতে প্রবেশ করবেন। পুলিশকর্তারা কৃষকদের কাছে আবেদন করেছেন, যেন মিছিল কিষাণ ঘাট পর্যন্ত না করে রুট পরিবর্তন করতে। কিন্তু তা মানতে নারাজ কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের এক নেতা জানিয়েছেন, পুলিশ চাপ দিচ্ছিল দিল্লির বাইরেই মিছিল করার জন্য। কিন্তু তা কৃষকরা মানবেন না।

‘সোমবার সন্ধে এবং মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের একটি ৭-৮ জনের প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠক করে। তাঁরা আমাদের আবেদন করে, যেন দিল্লির বাইরে আমরা ট্রাক্টর মিছিল করি। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, আউটার রিং রোডে আমরা ট্রাক্টর প্যারেড করব। শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করতে চাই। বুধবারে ফের তাঁরা বৈঠক করবেন আমাদের সঙ্গে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026