নয়াদিল্লি: ঐতিহ্যের সরক্ষণ, ‘আইএনএস বিরাট’ (INS Viraat)। ভারতের নৌবাহিনীর (Indian Navy) ইতিহাস থেকে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ড। ভারতের হয়ে ৩০ বছর ধরে ২,২২৫ দিনে ১০,৯৪,২১৫ কিলোমিটার ধরে গোটা পৃথিবী (World) জুড়ে ভেসে বেড়িয়েছে। অবসরের আগে মোট ২৭ বার প্রদক্ষিণ করেছে গোটা বিশ্বকে। সেই বিরাটকেই ভেঙে ফেলার প্রস্তুতি চলছিল এতদিন। এবার সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
১৯৮৪ সালে ব্রিটিশ নৌবাহিনি থেকে বাতিল করার পর বিরাট নাম নিয়ে ১৯৮৭ তে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয় এই জাহাজ। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দীর্ঘ সময়ের পরিষেবা দিয়ে ২০১৭ তে ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিয়েছিল।দীর্ঘ টালবাহানার পরে ২০২০ সালে মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেডের ডাকা নিলামে ৩৮.৫৪ কোটির বিনিময়ে জাহাজটি কিনে নেয় শ্রীরাম গ্রুপ। তার পর থেকেই গুজরাটের ব্রেকিং ইয়ার্ডে চলছিল বিরাটের ‘ব্রেকিং প্রসেস’। কিন্তু এবার সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ আনলো সুপ্রিম কোর্ট।
ঐতিহ্যের সরক্ষণ, ঐতিহ্য বাহী বিরাটকে ভেঙে বর্জিতাংশ হিসেবে বিক্রির বিপক্ষে গিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল Envitech Marine Consultants Pvt. Ltd নামের একটি সংস্থা। বেশ বড় অঙ্কের টাকার পরিবর্তে জাহাজটিকে কিনে নিয়ে মিউজিয়াম বানাতে চেয়েছিল ওই সংস্থা। আদালত বিক্রিতে রাজি না হলেও, আপাতত ভাঙার প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। বাতিল যুদ্ধজাহাজকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার পরিকল্পনা ভারতে নেওয়া হতে পারে এই প্রথম বার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…