অফবিট

ট্যাক্সি তৈরি হয়েছে সোনা দিয়ে, যার ভাড়া ২৫ হাজার টাকা

শ্রেয়া চ্যাটার্জি : ট্যাক্সি যানবাহনটি বহু পুরোন একটি যানবাহন। কলকাতায় বেরোলে হলুদ রংয়ের ট্যাক্সি দেখা যায়, তবে আপনি কি জানেন আপনি যদি কেরালা তে যান কেরালা তে গেলেও মাত্র একটা হলুদ রঙের ট্যাক্সি আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যদি ট্যাক্সি হলুদ রঙেরই হয় তবে একটা কেন? প্রশ্নটা তো ঠিকই। আসলে ট্যাক্সিটা উপরে কোন হলুদ রং করা নয়, ট্যাক্সিটা তৈরি হয়েছে সোনা দিয়ে। এই সোনার তৈরি ট্যাক্সি এর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন এমন সুন্দর ট্যাক্সি দেখলে কারই বা ভালো লাগবে না বলুন? তবে ট্যাক্সি ভাড়া শুনলে আপনার চক্ষু চড়কগাছ হবে।

আরও পড়ুন : কৃষ্ণকলির সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস করলেন নিখিল, দেখুন ভিডিও

ট্যাক্সিটি চড়তে গেলে আপনাকে দুদিনে দিতে হবে প্রায় ২৫ হাজার টাকা। তবে যারা সৌখিন মানুষ এবং যাদের অর্থনৈতিক ক্ষমতা রয়েছে তারা কিন্তু তাদের সখ পূরণ করতেই পারেন। কারণ এই ট্যাক্সি আপনাকে যে শুধুমাত্র আভিজাত্য দেবে তা নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। কেরালার একটি নামকরা রিসোর্টে এটি ব্যবহার হয়ে থাকে। আপনি যদি এই রিসর্টে যান কেরালা ভ্রমণ করতে তাহলে আপনার বাড়তি পাওনা হবে এই সোনায় মোড়া ট্যাক্সিতে দুদিন কাটানো।


আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর আপনার যদি আভিজাত্য, ঐতিহ্য উপভোগ করতে ভালো লাগে তাহলে একবার কেরালা গিয়ে ট্যাক্সিতে আপনি চড়তে পারেন। এই ট্যাক্সিতে করে আপনি রাস্তায় বেরোলে নিজেকে কোন সিনেমার নায়কের থেকে কম কিছু মনে হবেনা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026