রাজ্য

34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে সাময়িক ব্যাঘাত হলো নদীয়ার ফুলিয়ার জ্যোতি পল্লীতে

মলয় দে নদীয়া: উত্তরবঙ্গ থেকে দমদম পর্যন্ত যাওয়ার প্রধান এই সড়কের সম্প্রসারণের কাজ চলছে বেশ কিছুদিন যাবৎ। রাস্তার পাশের জমি জরিপ, নোটিশ প্রদান, জমি অধিগ্রহণ, জমিদাতাদের উপযুক্ত অর্থ প্রদান সহ নানা পদ্ধতি অনুযায়ী জাতীয় সড়ক এগিয়ে চলেছে ক্রমশ। গত ডিসেম্বর মাসে নদীয়া জেলার হরিণঘাটা চাকদা রানাঘাট হয়ে কোন সমস্যা ছাড়াই ফুলিয়া প্রফুল্ল নগর জ্যোতি পল্লী থেকে কিছুটা সমস্যা তৈরি হয়। সেখানকার অধিবাসীদের একাংশ উচ্ছেদের নোটিশ নিতে অস্বীকার করে। তাদের দাবি অনুযায়ী বর্তমান বর্ধিত মূল্যের বকেয়াঅর্থ পরিশোধ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, 2013 সালের আগে অধিকৃত জমির মূল্য আগের ভ্যালুয়েশন অনুযায়ী পাবেন, 2013 সালের পর যারা জমি দিয়েছেন তাদের মূল্য বর্তমান আইন অনুযায়ী হবে। গত 30 ডিসেম্বর পোস্টারিং মাইকিং করে অসন্তোষজনক জমিদাতাদের বিডিও অফিসে আমন্ত্রণ জানানো হয়। কিছু অংশ উপস্থিত থাকলেও অনেকেই আসেননি সেই মিটিংয়ে।গত 20 জানুয়ারি পুনরায় জমি চিহ্নিতকরণের কাজ করতে আসেন এসডিও ভিডিও এলার সহ প্রশাসনিক আধিকারিকগন, বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যান তারা।

ইতিমধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা অরাজনৈতিক সংগঠন জনজাগরণ মঞ্চ জানান তাদের চিঠি দিতে হবে, তারাই সকল জমিদারের সঙ্গে কথা বলে সমাধান করবেন। তাদের অভিযোগ অনুযায়ী বিগত দিনের মাপের থেকেও বেশ কিছু অংশ রাস্তার জন্য বাড়িয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন থেকে বলা হয়, আগের মাপ অনুযায়ী মাপ নেওয়া হয়েছে, তা বাদেও সমস্যা থাকলেব্যক্তিগতভাবে প্রত্যেকে কাছে নোটিশ দেওয়া হবে, সমাধান করা হবে তার সাথে কথা বলেই।

আজ সকাল দশটা নাগাদ ফুলিয়ার জ্যোতি পল্লী এলাকায় বেশ কিছু জমিদাতাদের বুলডোজার দিয়ে ভাঙার বিপক্ষে কাজ শুরু হওয়ার আগেই, বুলডোজারের চাকার তলায় বসে অবরোধ করতে থাকেন। ঘটনাস্থলে এসডিপিও লালটু হালদার, স্থানীয় থানার ওসি মুকুন্দ চক্রবর্তী, এসডিও হর সিং সিম সুরজিৎ বিডিও সুমন দেবনাথ, সহ এল আর ও বিভিন্ন বিভাগীয় আধিকারিকগন দীর্ঘক্ষন বুঝিয়েও বিফল হন। অবশেষে কাজ স্থগিত রেখে, সকলেই চলে যান। আগামীকাল জেলা প্রশাসন সমস্ত জমিদাতাদের সমস্যা আছে তাদের নিয়ে বসবেন বলে আশ্বাস দেন।

BharatBarta Desk

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026