নিউজ

আজ তৃতীয় দফার লকডাউন শুরু, ছাড় থাকছে না এই ৬ টি ক্ষেত্রে

স্টাফ রিপোর্টার: দেশ জুড়ে লকডাউন বাড়লো দুই সপ্তাহ। ৪ই মে লকডাউন ওঠার কথা থাকলেও আপাতত তা বেড়ে ১৭ই মে পর্যন্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ নির্দেশিকা জারি করা হয়েছে এই মর্মে। তবে তৃতীয় দফার এই লকডাউনে ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে। দেশকে যে তিনটি জোনে ভাগ করা হয়েছিল, সেই অনুযায়ী ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে। গ্রিন এবং অরেঞ্জ জোন ভুক্ত এলাকায় ছাড় থাকছে বেশ কিছু ক্ষেত্রে, তবে রেড জোন এলাকা গুলিতে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

তৃতীয় দফার লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় থাকছে না দেখে নিন একনজরে:

১) বিমান পরিষেবা: ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সমস্ত রকমের বিমান পরিষেবাই বন্ধ থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি না পাওয়া পর্যন্ত। শুধুমাত্র কার্গো বিমানই চলবে।

২) রেল পরিষেবা: ১৭ই মে পর্যন্ত দেশে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। লকডাউন বাড়ার নির্দেশিকা জারি হওয়ার কিছু সময়ের মধ্যেই রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একথা। পণ্যবাহী ট্রেন যেমন চলছিল তেমনই চলবে।

৩) মেট্রোরেল পরিষেবা: ১৭ই মে পর্যন্ত মেট্রো শহর গুলিতে মেট্রোরেল পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪) এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া: ১৭ই মে পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রকের পারমিশন ছাড়া এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

৫) স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান: ১৭ই মে পর্যন্ত দেশে সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে ১০ই জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬) হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, শপিং মল: দেশের সব হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, শপিং মল এমন সমস্ত জায়গা যেখানে ভিড় হয়, সেগুলি বন্ধ থাকবে। সিনেমা হল, যে কোনো ধরনের খেলা, মেলা সব বন্ধ থাকবে। মন্দির, মসজিদ, গীর্জা, গুরুদ্বার সব বন্ধ থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026