ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : মানবদেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট। হার্টের উপরে যে দুটি রক্তনালী থাকে তা করনারি আর্টারি নামে পরিচিত। এই করনারি আর্টারি দুটি বাম করনারি আর্টারি ও ডান করনারি আর্টারি হিসেবে উল্লেখিত। এই করনারি আর্টারির মাধ্যমে হার্টের নিজস্ব রক্ত পরিশুদ্ধ ও চলাচল হয়। এর মাধ্যমে হার্টে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়। তাই করনারি আর্টারি সুস্থ রাখা জরুরি। এমন তিনটি উপাদান রয়েছে যা আমাদের করনারি আর্টারি সুস্থ রাখতে ভীষনই উপযোগী। সেই তিনটি উপাদান হলো লেবু, আদা ও রসুন। এই তিনটি উপাদানের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট করনারি আর্টারি ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এই তিনটি উপাদান কোলেস্টেরলের মাত্রা কমাতে উপশমকারী। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা করনারি আর্টারি ভালো রাখতে এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে পানীয় তৈরি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন। আসুন জেনে নিই এই পানীয় তৈরির পদ্ধতি।
এই পানীয়টি তৈরি করতে প্রয়োজন – একটি লেবু, আধ কাপ কুচি আদা, অল্প পরিমাণ রসুন কুচি ও চার কাপ জল।
পানীয়টি তৈরি করার জন্য প্রথমে লেবু কেটে এর মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে ব্লেন্ড করুন। এরপর একটি পাত্রের মধ্যে চার কাপ জল নিয়ে তাতে ব্লেন্ড করা মিশ্রণটি দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে এলে ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। প্রতিদিন খালি পেটে খাবার খাওয়ার দুই ঘণ্টা আগে এই মিশ্রণটি পান করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…