নিউজ

গঠন করা হয়েছে ট্রাস্ট, শুরু হল রাম মন্দির তৈরির কাজ

সুপ্রিমকোর্টের রায় দানের পর ঠিক হয়েছিল অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, সেই প্রক্রিয়ার আরও একধাপ এগিয়ে গেল। বুধবার কেন্দ্র থেকে তৈরি করা হয়েছে একটি ট্রাস্ট যেখানে সাধারণ মানুষ দান করতে পারবেন। সেই টাকাতেই তৈরি করা হবে রামমন্দির। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের ওই ট্রাস্টকে সবার আগে ১ টাকা দান করে কেন্দ্র।

ডি মুর্মু নামের এক সচিব কেন্দ্রীয় সরকারের পক্ষে দান গ্রহণ করার পরে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে দিয়েছে এই নতুন ট্রাস্ট। রামভক্তদের বিভিন্ন দান যেমন টাকা, সামগ্রী এমনকী নিঃশর্ত স্থাবর সম্পত্তিও দান করা যাবে। সুপ্রিম কোর্টের তরফে গত ৯ই নভেম্বর রামমন্দির গঠনের রায় দেওয়ার প্রসঙ্গে বলা হয়েছিল তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কেন্দ্রের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন : রাজ্যে অর্থের অভাব, এগোবে না একাধিক আলোচিত প্রকল্প

যদিও ট্রাস্টের এখনই কোনো আলাদা অফিস নেই, অফিস তৈরি হওয়ার আগে পর্যন্ত ট্রাস্টের সমস্ত কাজকর্ম চালানো হবে ট্রাস্টের সদস্য তথা প্রবীণ আইনজীবী কে পরাসরণের বাড়ি থেকে। যতদিন না অফিস তৈরি হচ্ছে এটিই থাকবে স্থায়ী অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026